বিখ্যাত মার্কিন রক ব্যান্ড স্করপিয়নস এর চার ভক্তের স্বপ্ন পূরণ করলো রবি ইয়োন্ডার মিউজিক অ্যাপ। স্করপিয়নসের ৫০ বছর পূর্তি কনসার্টে ব্যান্ড সদস্যের সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন মো. ওয়ালিউল্লাহ শাহান কবন্ধ, আবিদুর রহমান, রুসাফা রুহিনি এবং সাইফ উজ জামান।
ইয়োন্ডার মিউজিক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার, ইমরুল করিম বলেনে, ‘আপনার পছন্দের ব্যান্ডকে কনসার্টে সামনাসামনি উপভোগ করার মত অনুভূতি পৃথিবীতে অন্য কোন কিছুর সাথে তুলনা করা যায় না। আমার পছন্দের কিছু ব্যান্ডের সাথে আমার এই অভিজ্ঞতা হয়েছে এবং এজন্য অন্য সংগীতপ্রেমীদের স্বপ্ন পূরণ করার মাধ্যমে আমি অসাধারণ আনন্দ অনুভব করছি।
ইত্তেফাক/এমএইচ