রুপালী পর্দায় দর্শক মাতাতে একসঙ্গে আসছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও কলকাতার ওম। নতুন এ সিনেমার নাম ‘পাষাণ’।
সিনেমাটি পরিচালনা করছেন ‘দেশা দ্য লিডার’ খ্যাত পরিচালক সৈকত নাসির। বাংলাদেশের কোন সিনেমায় চতুর্থবারের মতো অভিনয় করছেন ওম। ‘পাষাণ’ সিনেমার শ্যুটিং শুরু হয় সেপ্টেম্বরে।
নতুন সিনেমার শ্যুটিংয়ের বিষয়ে নির্মাতা সৈকত নাসির বলেন, মোটামুটি শ্যুটিংয়ের অধিকাংশ কাজ শেষ। আগামী ১২ নভেম্বর থেকে বাকি তিনদিনের শুটিং হবে। সিনেমাটি বাংলাদেশের সামাজিক গল্পের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা সৈকত নাসির। উল্লেখ্য, অভিনেতা ওমের কাজ শেষ হয়েছে, শুধু মিমের কিছু শ্যুটিংয়ের কাজ অবশিষ্ট রয়েছে।
IMG0
‘পাষাণ’ সিনেমায় মোট ৪টি গান থাকছে। গানের শ্যুটিং শুরু হবে আগামী ডিসেম্বরে। এরমধ্যে ভারতের বোম্বে হবে আইটেম সংয়ের শ্যুটিং, আর বাকি তিনটি গান থাইল্যান্ডে শ্যুট করা হবে বলে নিশ্চিত করেছেন পরিচালক।
ওম ও মিম ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করছেন বিপাশা কবির, মিজু আহমেদ, শিমুল খানসহ অনেকে। সঙ্গীত আয়োজনে থাকছেন কলকাতার আকাশ। প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরের ২৪ মার্চ।
ইত্তেফাক/ এমএআর