হরিপুরে ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শাহজাহান আলী ওরফে মিলু নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।
 
বৃহস্পতিবার সকাল ১১টায় ওই উপজেলার গেদুরা ইউনিয়নের উত্তর সোনামতি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শাহজাহান উত্তর সোনামতি গ্রামের ফয়জুদ্দিনের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘ দিন ধরে আনছারডাঙ্গী গ্রামের সেন্টু মিয়ার সঙ্গে জামাল উদ্দিনের ১১ একর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার ওই জমিতে ধান কাটতে যায় সেন্টু মিয়ার লোকজন। এসময় প্রতিপক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল, বালিয়াডাঙ্গী ও রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ