স্কুলছাত্রীর অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়ার দায়ে শামীম রেজা (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে গাংনী উপজেলার কাথুলী বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় পুলিশ তার দোকান থেকে একটি কম্পিউটার জব্দ করে।শামীম রেজা কাথুলী গ্রামের ফজলুল হকের ছেলে ও কাথুলী বাজারের শামীম মোবাইল হাউজের মালিক।
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, কাথুলী গ্রামের সজিব, আহম্মদ ও ধলা একই গ্রামের এক ছাত্রীর জোরপুর্বক শ্লীলতাহানী করে ও তা মোবাইলে ধারণ করে। পরে ওই ভিডিও শামীম তার দোকানের কম্পিউটর থেকে বিভিন্ন ব্যক্তির মোবাইলে ছড়িয়ে দেয়। এ ঘটনায় বুধবার রাতে ওই ছাত্রীর পিতা তিন যুবক ও শামীমকে আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় শামীম রেজাকে গ্রেফতার করা হয়।
ইত্তেফাক/ইউবি