ফুডমার্টে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ডিসকাউন্ট অফার

গত দুই বছরের বেশি সময় ধরে স্মার্ট সেবাদানকারী প্রতিষ্ঠান ফুডমার্ট অনলাইনের মাধ্যমে খাবার অর্ডার নিয়ে পৌঁছে দেয়ার কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ফুডমার্টে (foodmart.com.bd) নভেম্বরের ৪ তারিখ থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী  ‘রবি ধামাকা  ডিসকাউন্ট অফার’।
 
এই অফার এর আওতায় থাকছে, রবি গ্রাহকদের জন্য ফুডমার্টের মাধ্যমে খাবার অর্ডার দিয়ে ১০ শতাংশ ছাড়। রাজধানীর খিলগাঁও জোনের রবি গ্রাহকদের জন্য মিলবে এই অফার। খিলগাঁয়ের ১৫ টি সনামধন্য রেস্টুরেন্টে এই অফার চলবে ১১ নভেম্বর পর্যন্ত।
 
রেস্টুরেন্টগুলো হলো ব্যাসিলিকো(Basilico), ক্যাফে ফাইভসিক্সসেভেন (Cafe 5Six7), আল ফ্রেসকো খিলগাঁও(Al Fresco Khilgoan), ক্যাফে এপেলিয়ানো (Cafe Appeliano), আল কাদেরিয়া ক্যাফে(Al Kaderia Cafe), গ্রিন্ড (Grind House), বোজরা (Bojra), চেক ইন(Check Inn), ট্রেডিশনাল বিডি খিলগাও (Traditional bd Khilgoan), ফরিদ বন অ্যাপেটাইট(Farid Bon Appetit), রিজক হোটেল এন্ড রেস্টুরেন্ট (Rizq Hotel & Restaurant), মি. বার্গার (Mr. Burger), অঙ্গন(Aangan), ক্যাফে চেরি ড্রপস (Cafe Cherry Drops), ফুড ফেয়ার (Food Fair)।
 
সেবার মান বাড়ানোর উদ্যোগ হিসেবে ফুডমার্টের ওয়েবসাইট হালনাগাদ করা হয়েছে। এতে যুক্ত হয়েছে হালনাগাদ তথ্য, খাবারের মেনু, ডিসকাউন্ট অফার, রেস্টুরেন্ট রিভিউ, ফুডমার্ট টিভি, লাইভ চ্যাটিং, সবার ব্যক্তিগত তথ্যভান্ডার, গুগল ম্যাপের সাহায্যে রেস্তোরাঁ অনুসন্ধানের সুযোগ ও খাবারের সচিত্র উপস্থাপন।
ফুডমার্টের ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন হেড এম এস আনোয়ার জানান, বর্তমান সময়ের খাবার প্রিয় মানুষগুলো অনেক আধুনিক এবং অনেক সচেতন। এই সচেতনতার অংশিদার ফুডমার্ট, প্রতিদিনেই পৌঁছেই দিচ্ছে গ্রাহকে বাসায় ও অফিসে তাদের পছন্দের খাবার।
 
তিনি আরও বলেন, আমরা আশা করি রবির ডিসকাউন্ট অফার গ্রাহকদের মাঝে সাড়া ফেলবে। অনলাইনে খাবারের অর্ডার দিতে মানুষ আরও বেশি উদ্বুদ্ধ হবে।
 
ইত্তেফাক/এমএইচ