স্টিভেন সেগাল, নামেই তাঁর পরিচয়। বিশেষ করে ইংলিশ অ্যাকশন সিনেমায় মুডি এই অ্যাকশন অভিনেতার মার্শাল আর্ট ফাইটিং পছন্দ করেন না এমন সিনেমাপ্রিয় মানুষের সংখ্যা নেহাতই খুব কম।
৬৪ বছর বয়সী এই অভিনেতা এবার পেলেন রাশিয়ান নাগরিত্ব। সেটা আবার ভ্লাদিমির পুতিনের হাত থেকে! বিশেষ সম্মাননা হিসেবে সেগালকে এই পুরস্কার দিয়েছে রাশিয়া সরকার। বৃহস্পতিবার এমন খবর প্রকাশ করেছে এনডিটিভি।
সেগাল প্রায়ই রাশিয়ায় ভ্রমণে যান নিজের দরকারে। তবে মাঝে মাঝে পুতিন নিজেই সেগালকে বিভিন্ন মার্শাল আর্ট অনুষ্ঠানে দাওয়াত দেন, যেজন্য প্রায় ছুঁটতে হয় রাশিয়ায়।
নাগরিকত্ব প্রদানের বিষয়ে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, ‘সেগালকে দেরিতে হলেও নাগরিকত্ব দেয়ায় আমরা খুশি হয়েছি। তাঁর সাথে আমাদের যে সর্ম্পক সেটা রাশিয়ান নাগরিকদের কাছে গোপন কোন ঘটনা না। তাছাড়া একজন জনপ্রিয় অভিনেতা হিসেবেও তার বিশেষ পরিচিতি রয়েছে আমাদের দেশে।’
উল্লেখ্য, স্টিভেন সেগেলের জন্ম আমেরিকায় ১৯৫২ সালে। রাশিয়ার আগে তিনি সম্মানসূচক পুরষ্কার হিসেবে সার্বিয়ান নাগরিকত্বও পেয়েছেন।
ইত্তেফাক/এমএআর