আইইউবি’তে ম্যাকবেথ এর বিশেষ প্রদর্শনী

আসছে ৫ নভেম্বর শনিবার সন্ধ্যায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-আইইউবি এর আমন্ত্রনে পদাতিক নাট্য সংসদ এর ৩৬ তম প্রযোজনা উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ  নাটকের ৩৬তম মঞ্চায়ন হবে।
 
সদ্য প্রয়াত কবি সৈয়দ শামসুল হক এর অনুবাদে সূদীপ চক্রবর্তী ম্যাকবেথ নাটকের নির্দেশনা দিয়েছেন।
 
নাটকে অভিনয় করেছেন মশিউর রহমান, শামছি আরা সায়েকা, হামিদুর রহমান পাপ্পু, মহিউদ্দিন জুয়েল, শাখাওয়াত হোসেন শিমুল, ওয়ালিদ, জয়, ইকরাম, শুভ, জনি, রাসেল, তন্ময় ও লিমন । পোশাক ওয়াহিদা মল্লিক জলি, সঙ্গীত শিশির রহমান, আলো- অতিকুল ইসলাম জয় ও মঞ্চ পরিকল্পনা সূদীপ চক্রবর্তী।
 
ইত্তেফাক/এমএআর