‘একটা ছবি দেখাও এঁকে, তুমিই সেরা সবার থেকে’ এবং ‘লেখার খেলায় অংশ নাও, সেরা লেখক হয়ে যাও,-এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে দৈনিক ইত্তেফাকের আয়োজনে লেখা ও আঁকা প্রতিযোগিতা ‘অনুশীলন কচি-কাঁচা স্কুলে স্কুলে’।
বৃহস্পতিবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে সকাল থেকে বিকাল পর্যন্ত চলে এ প্রতিযোগিতা । উৎসবমুখর পরিবেশে ষষ্ঠ শ্রেণির প্রভাতী ও বৈকালিক শাখার চারশত শিক্ষার্থী অংশ নেয়।
IMG0
অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল হান্নান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের জ্যেষ্ঠ উপাধ্যক্ষ ফেরদৌস আরা, কনিষ্ঠ উপাধ্যক্ষ ড. মো. নুরুন্নবী, ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত, অভিজিৎ চৌধুরী, অনুশীলন বিভাগের চন্দন বর্ম্মণ, কচি-কাঁচার আসরের অতনু তিয়াস প্রমুখ।
দুটি ধাপে অনুষ্ঠিত ছবি আঁকা প্রতিযোগিতার সমন্বয় করেন কলেজের চারুকলা বিষয়ের প্রভাষক সাগর চন্দ্র দাস। লেখা প্রতিযোগিতার বিষয় ছিল ‘আমার সারাদিন’।
দুটি প্রতিযোগিতায় বিজয়ীদের আঁকা ছবি এবং গল্প ইত্তেফাকের অনুশীলন এবং কচি-কাঁচার আসরে প্রকাশিত হবে।
ইত্তেফাক/ইউবি