‘ভয়ংকর সুন্দর’ এর সাথে আরটিভি

আগামী বছর ১৪ই ফেব্রুয়ারী ভালোবাসা দিবসের আগে মুক্তি পাবে অনিমেষ আইচ পরিচালিত চলচ্চিত্র ‘ভয়ংকর সুন্দর’। সিনেমাটির সুষ্ঠু প্রচারের লক্ষ্যে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির সাথে চুক্তি স্বাক্ষর করেছে ‘ভয়ংকর সুন্দর’ কর্তৃপক্ষ। প্রচারে সহযোগিতা করা ছাড়াও সিনেমাটির টেলিভিশন স্বত্ব লাভ করেছে আরটিভি। এ উপলক্ষে আরটিভির অফিসে ২ নভেম্বর বুধবার বিকেলে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  পরিচালক অনিমেষ আইচ, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, মহাব্যবস্থাপক  (মানব সম্পদ ও প্রশাসন) হাবীব ভূঁইয়া,  বার্তা প্রধান লুৎফর রহমান, আরটিভি অনলাইন প্রধান বার্তা সম্পাদক আনোয়ার হক, সহকারি মহাব্যবস্থাপক (অনুষ্ঠান) সৈয়দ সাবাব আলী আরজু প্রমূখ।
 
উল্লেখ্য, মতি নন্দীর ছোট গল্প ‘জলের ঘূর্ণি ও বক বক শব্দ’ অবলম্বনে ভয়ংকর সুন্দর’ ছবিটি নির্মিত হয়েছে। কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত ও বাংলাদেশের এ সময়ের সম্ভাবনাময়ী অভিনেত্রী ভাবনাসহ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, সমাপ্তি মাসুক, দিহান, অ্যালের শুভ্র প্রমুখ। আর চলচ্চিত্রটিতে সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।
 
ইত্তেফাক/এমএআর