যশোরের শার্শা ও বেনাপোলে ৪৮তম মহান স্বাধীনতা দিবস ব্যাপক উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শার্শায় বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মদের স্মৃতি স্তম্ভে যশোর ৪৯ বিজিবি গার্ড অব অনার প্রদর্শণ, পুষ্পস্তবক অর্পণ করে।
এ সময় সেখানে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বিজিবি’র উদ্যোগে সেখানে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন: সামরিক অভ্যুত্থান উদযাপনের নির্দেশ ব্রাজিল প্রেসিডেন্টের
এদিকে বেনাপোল ও শার্শায় স্বাধীনতা দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় রাজনৈতিক সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
ইত্তেফাক/বিএএফ