ব্যাংক এশিয়া কর্মকর্তাদের ৩৯তম বুনিয়াদী প্রশিক্ষণ

পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাংক এশিয়া ২৭ জন কর্মকর্তাকে ২৩ দিনব্যাপী এক বুনিয়াদী প্রশিক্ষণ প্রদান করেছে।
 
ব্যাংকের চেয়ারম্যান আ. রউফ চৌধুরী বৃহস্পতিবার রাজধানীর পুরাতন বিমানবন্দর রোডের র‌্যাংগস ভবনের ব্যাংক এশিয়া ইনস্টিটিউট ফর ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট-এ ৩৯তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের হাতে সনদপত্র তুলে দেন। 
 
ব্যাংকের বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মিঞা কামরুল হাসান চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও অডিট বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত)আমিনুল ইসলাম মিন্টু, ভাইস প্রেসিডেন্ট ও প্রশিক্ষণ বিভাগের প্রধান আজহারুল ইসলাম এবং এভিপি সুজিত কুমার সেন এ সময় উপস্থিত ছিলেন।
 
ব্যাংক এশিয়া সর্বদা কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব প্রদান করে থাকে। ব্যাংকের মানব সম্পদ উন্নয়ন বিভাগ এ জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করে।
 
ইত্তেফাক/ইউবি