মানিকগঞ্জে ঘিওর উপজেলায় মধ্য বয়সী অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই ব্যক্তি শার্ট-প্যান্ট পরিহিত।
শুক্রবার সকালে স্থানীয়রা উপজেলাধীন ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুরী বগাধর নামক স্থানে মেহগনি গাছের নিচে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ