বলাবলি হবে খোলাখুলি, থাকবে না রাখঢাক। অনুষ্ঠানের আইডিয়া এমন হলেও বলাবলিটা এতো খোলাখুলি পর্যায়ে পৌঁছুবে তা ভাবতেও পারেননি বলিউড নায়িকা নেহা ধুপিয়া। নেহা ভেবেছিলেন, অভ্যাসবশত রণবীর সোজাসুজি প্রশ্নের উত্তর না দিয়ে ঘুরিয়ে নাক ধরবেন। কিন্তু হল উল্টোই। নেহার সামনে রণবীর হয়ে উঠলেন একেবারে সেন্সর-বিহীন। জানালেন, 'সেক্সচ্যাট ব্যাপারটা খুবই 'বোরিং', তবে সামনাসামনি হলে খুবই ভালো।'
তা হঠাৎ সেক্স চ্যাটের কথা উঠল কেন? রণবীর গিয়েছিলেন নেহা'র টক শো 'নো ফিল্টার নেহা'য়। আর সেখানেই একেবারে মন খুলে কথা বললেন তিনি। প্রশ্নটা ছিল সেক্স চ্যাট নিয়েই, ইঙ্গিতে করণ জোহরকে রেখে নেহা সোজা প্রশ্ন করলেন রণবীরকে। আর রণবীরও বাঁধন মারলেন না মুখের। সোজাসাপ্টা জানিয়ে দিলেন, 'আমি সেক্স চ্যাটে একদমই ভালো নয়। সেক্সচ্যাট ব্যাপারটা আমাকে মানসিক চাপ দেয়। আমি সামনাসামনি কথা বলতে ভালোবাসি। ব্যক্তি সামনে থাকলে ঠিকঠাক প্রকাশ করতে পারি। সেক্স চ্যাট বিরক্তিকর। আমার পছন্দ নয়।’
আসলে এর কিছুক্ষণ আগে পরিচালক করণ জোহর প্রকাশ্যে জানান, তিনি সেক্স চ্যাট করতে দারুণ ভালোবাসেন। এমনকি, যখনই সুযোগ পান গোপনে সেক্স চ্যাট করেন। যেহেতু রণবীর এই প্রথম করণ জোহরের পরিচালিত অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিতে অভিনয় করেছেন, তাই নেহা ধুপিয়া তাকেই ঘুরিয়ে টেনে এনেছেন নিজের টক শো-তে!
ইত্তেফাক/এএম