মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। মঙ্গলবার জাতীয় স্মৃতিসৌধে সংগঠনের সভাপতি জাকির হোসেন ইমনের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. বশির হোসেন মিয়া, কোষাধ্যক্ষ আবু কাউছার খোকন, কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম বশির ও মামুনুর রশিদ মামুন। আরও উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক সুমন ইসলাম, সদস্য সুরাইয়া ইয়াসমিন অনু প্রমুখ।
আরও পড়ুন: ‘গুলি লাগার পরও কষ্ট মনে হয়নি, দেশের জন্য রক্ত দেওয়াটাই গর্বের’
শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেখানে। এতে বক্তরা বলেন, ‘মুক্তিযোদ্ধা তালিকার ভেতরে অনেক নকল মুক্তিযোদ্ধা সুবিধা ভোগ করে আসছেন। অপর দিকে, প্রকৃত মুক্তিযোদ্ধা বাদ পড়ে যাচ্ছেন। সরকারের উচিত দলীয় চিন্তা বাদ দিয়ে অনিয়মের বিরুদ্ধে কঠোর হওয়া, যাতে প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা তৈরি হয়।’
ইত্তেফাক/কেকে