ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুরসহ সারাদেশে সংখ্যালঘু সম্পাদায়ের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে শুক্রবার সকালে ফেনীতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদ। অ্যাডভোকেট প্রিয়রঞ্জনদত্তের সভাপতিত্বে বত্তব্য রাখেন জেলা পূজা পরিষদের সভাপতি রাজীব খগেশদত্ত, সাধারণ সম্পাদক শুষেন চন্দ্র শীল, জেলা ঐক্য পরিষদের সহ-সভাপতি হীরালাল চক্রবত্তি, অ্যাডভোকেট সমীর করসহ জেলা ও বিভিন্ন উপজেলার সংখ্যালঘুরা ফেনীর জয়কালী মন্দিরে সমবেত হয়ে সকাল ১১টায় শহরে বিক্ষোভ মিছিল করে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করে।
জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ও পূজা পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।