বলিউড তারকা দম্পতি অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না ঘর ছেড়ে বেরিয়েছেন অবসর কাটাতে। কিন্তু অবসরের বিনোদনটা এতোটাই আনন্দের হবে, তা তারা আগে ভাবতে পারেননি।
পারিবারিক এ ট্যুর কাটাতে অক্ষয়-টুইঙ্কেল যেন-তেন জায়গা বেছে নেননি। পৃথিবীর অন্যতম সেরা পর্যটন নগরী দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে উড়ে গিয়েছেন।
IMG0
তাদের সঙ্গে রয়েছে দুই সন্তান ১৪ বছরের ছেলে আরাভ ও ৩ বছরের মেয়ে নিতারা।
IMG1
ঘোরাঘুরি, ছবি আর প্রতিমুহূর্তের অনুভূতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অক্ষয়। অন্যদিকে একের পর এক টুইট করে যাচ্ছেন টুইঙ্কেল খান্না। যেখানে তিনি অক্ষয়ের প্রতি তার ভালবাসা, কৃতজ্ঞতা আর হলিডে ট্যুর নিয়ে টুইট করছেন।
ভ্রমণ উপভোগের অনুভূতি প্রকাশের ভাষায় টুইঙ্কেলের উদ্দেশ্যে বলেন, তুমি ফিল করেছো ভাল সময় আমরা পার করছি, কিন্তু এটা বুঝছো না কতটা দারুণ সময় চলে যাচ্ছে। অবশ্য অক্ষয়ের টুইট এর পাল্টা জবাব দিতে ভূল করেন নি স্ত্রী টুইঙ্কেল।
অক্ষয় তার আরেক টুইটবার্তায় লিখেছেন, প্রত্যেকটা সূর্যাস্ত উপভোগ করছি, পরদিনের সূর্যোদয় দেখবো বলে।
IMG2
থেমে নেই টুইঙ্কেল খান্নাও। তিনিও সমান তালে সেলফি, কেপটাউনের মনোরম দৃশ্য শেয়ার করছেন ভক্ত দর্শকদের উদ্দেশ্যে।
IMG3
তবে শেষকথা, বলিউডের এই জনপ্রিয় যুগল এবার ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এমন খবর প্রকাশ করেছে এনডিটিভি।
ইত্তেফাক/এমএআর