উল্লাপাড়ার কালিয়াকৈড় গ্রামে বিদ্যালয়ের জমি অধিক নিয়ে দুপক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে কালিয়াকৈড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী আবুল কাসেম ও একই গ্রামের হবিবর রহমানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
স্থানীয় ইউপি সদস্য রকিবুল ইসলাম হিরন জানান, বিদ্যালয়ের জমি অধিক গ্রহণ করার সময় হবিবর রহমান ও তার লোকজনের জমি রয়েছে বলে তারা দাবি করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক তানভীর সবুজ জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
ইত্তেফাক/ইউবি