ইংল্যান্ডের ভারত সফরে সব ব্যয় ইংলিশ ক্রিকেট বোর্ডকে বহন করার অনুরোধ জানিয়েছেন ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই সেক্রেটারি অজয় সিরক। তিনি বলেন লোধা কমিটির কারণে এখনো ইসিবির সঙ্গে কোনো সমঝোতায় আসতে পারেননি তারা।
এক বিবৃতে তিনি বলেন, ‘প্রিয় ফিল, সামনের সিরিজের জন্য তোমাকে উষ্ণ অভ্যর্থনা। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই মুহূর্তে ভারত ও ইংলিশ ক্রিকেট বোর্ডের মাঝে করা সমঝোতা মানা বিসিসিআইয়ের সম্ভব হচ্ছেন।
তিনি আরো বলেন, হোটেল সহ অন্যান্য সুবিধা ইংল্যান্ড আসা পর্যন্ত ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে খরচ বহন করার মতো অবস্থায় বিসিসিআই নেই। এজন্য ইংল্যান্ড দলকে ব্যবস্থা করার অনুরোধ জানান তিনি। ক্রিকইনফো
ইত্তেফাক/এমএইচ