চট্টগ্রামের পটিয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ করিম (৩০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পটিয়া-আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের দৌলতপুরে এ দুর্ঘটনা ঘটে।
এতে মোটরসাইকেল আরোহী রুবেল দাশ (৩০) নামে আরো এক কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। মোহম্মদ করিম রাঙামাটি সদর থানায় কর্মরত ছিলেন। তিনি বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুরের ছোট ভাই। আহত রুবেল দাশও একই থানায় কর্মরত রয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম জানান, ‘মোটরসাইকেলে চড়ে করিম ও রুবেল নগরী থেকে বাঁশখালী যাচ্ছিলেন। করিম মোটরসাইকেল চালাচ্ছিলেন। উপজেলার দৌলতপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান করিম।
ইত্তেফাক/ইউবি