কিং খানের জন্মদিনে নিজ প্রাসাদ মান্নাতের সামনে সেই হাত উঁচিয়ে তার জাবরা ফ্যানদের উদ্দেশ্যে বলা ‘লাভ ইউ অল’ এসব কিছুই হলো না কিং খানের। অথচ ফ্যানদের নিয়ে তৈরি ছবিটি এ বছরই রিলিজ হলো। আর এ বছরই জন্মদিনে সবাইকে এড়িয়ে চলছেন তিনি। জীবনের এই বিশেষ দিনের সেলিব্রেশনে কোথাও নেই মিডিয়া বা অনুরাগীরা। প্রতিবছরের মতো এবার কোনো আমন্ত্রণও আসেনি সংবাদমাধ্যমের কাছে।
এক ঘনিষ্ট সূত্রের খবর, জন্মদিনে আলিবাগে থেকেছেন কিং খান। সঙ্গী ছিলেন দীর্ঘদিনের বন্ধু করণ জোহর ও রণবীর কাপুর। এছাড়া এসেছিলেন মণীশ মালহোত্রা, কোরিওগ্রাফার ফারহা খান ও গৌরী খানের গার্লস গ্যাং। আর এই সীমিত কয়েকজনকে নিয়েই সময় কাটান কিং খান।
কিন্তু প্রশ্ন হলো, কেন মিডিয়াকে দূরে রাখছেন শাহরুখ? বচ্চনদের দিওয়ালি পার্টিতেও মিডিয়ার সামনে আসেননি তিনি। কোনো কারণে কি রেগে আছেন তিনি? নাকি এ তার নতুন স্ট্যাটেজি? সব মিলিয়ে শাহরুখের ফ্যানকূলকে বেশ ভাবাচ্ছে এই আচরণ। তবে সর্বশেষ খবর, পরিবারের সাথে ইউরোপে থাকার সময় নিজের বন্ধু করণ জোহরসহ একাধিক বন্ধুর সাথে কথা বলেন। এছাড়া একটি ইউরোপিয় মিডিয়ার বরাত দিয়ে শাহরুখের বক্তব্য, ‘ফ্যান ছবিটির পর এ বছর আমার সেই একই দৃশ্যের অবতারণা করতে চাইনি।’
কিং খানের জন্মদিন উপলক্ষে তার বন্ধুদের ছবি টুইট করার তালিকায় এটিও ছিল। ছবিতে শাহরুখ কন্যা সুহানা খান, চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডে ও সঞ্জয় কাপুরের কন্যা শানাইয়া। ছবিটি টুইটারে পোস্ট করেন জোয়া আখতার