মধুখালীতে মহিলা আওয়ামী লীগের আনন্দ মিছিল

ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমানকে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বৃষ্টি উপেক্ষা করে মধুখালী উপজেলা মহিলা আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছলি ও সমাবেশ করেছে।
 
শনিবার বেলা সাড়ে ১০টায় কেন্দ্রীয় ঈদগাহ থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে। মিছিল পূর্ব ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া সালাম এতে সভাপতিত্ব করেন। এতে উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, মধুখালী পৌর আওয়ামী লীগের সভাপতি হাজি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম পাঁচু, মহিলা আওয়ামী লীগের রাধা রানী ভৌমিক, জেসমিন আক্তার এমি, পৌর আওয়ামী লীগ নেতা মেহরাব হোসেন উজ্জল প্রমুখ বক্তব্য রাখেন।
 
ইত্তেফাক/এএসএমইউ