নওগাঁর পোরশা উপজেলায় গাছ থেকে জ্বালানি (লাকড়ি) সংগ্রহ করতে গিয়ে বিদ্যুতের প্রধান সঞ্চালন লাইনের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত মন্ডলিয়া পাহাড়িয়া (৪৫) শিশা গ্রামের মন্ডলপাড়ার মুহুপল পাহাড়িয়ার ছেলে।
শনিবার দুপুরে উপজেলার শিশা বাজারের পাশেই এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, মন্ডলিয়া পাহাড়িয়া সকাল ১১টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে মন্ডলিয়া গ্রামের পাশেই শিশা বাজারে একটি তাল গাছে উঠে খড়ি সংগ্রহ করতে। এ সময় বিদ্যুতের প্রধান সঞ্চালন লাইনের তারে জড়িয়ে মন্ডলিয়ার মৃত্যু হয়।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বেরুল হক জানান, পাহাড়িয়ার লাশ গাছ থেকে নামানো হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ