গুজরাটে মিনিবাস-ট্রাক সংঘর্ষ, ১৪ পুণ্যার্থী নিহত

 
ভারতের গুজরাটে মিনিবাস ও ট্রাক সংঘর্ষে ১৪ জন পুণ্যার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় তিনজন মারাত্মকভাবে আহত হয়েছেন। শনিবার দেশটির পুলিশের বরাত দিয়ে দ্য হিন্দু এই তথ্য জানানো হয়েছে। 
 
প্রতিবেদনে বলা হয়েছে, আহমেদাবাদ জেলায় ভালথিরা পটিয়া গ্রামের কাছে শুক্রবার রাতে এই দুর্ঘটনা ঘটে। বাসটি ১৭ জন পুণ্যার্থী নিয়ে সোখদা যাচ্ছিল। এসময় এটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। পুণ্যার্থীরা পঞ্চমহল জেলার পাভাগাধ তীর্থস্থানে গিয়েছিলেন। 
 
দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক ও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন কোথ পুলিশ স্টেশনের এক কর্মকর্তা। ধোকলার ডিওয়াইএসপি এইচ জে পারমার বলেছেন, ধোকলা-বাগোদারা হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১৪ জন মারা যান। আহত তিনজনকে আহমেদাবাদ বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
ইত্তেফাক/এএসএস