লেখালেখির উপকরণ শিল্পে বিশ্বব্যাপী সুপরিচিত প্রতিষ্ঠান ভারতের লিংক পেন এন্ড প্লাস্টিকস লিমিটেড। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে লিংক পেনস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিতে স্বাক্ষর করলেন ক্রিকেট বিশ্বের অল রাউন্ডার সাকিব আল হাসান।
এ উপলক্ষে ২০০৬ সাল হতে লিংক পেন’র বাংলাদেশের একমাত্র আমদানিকারক প্রতিষ্ঠান চয়েস গ্রুপের ২৫তম বিশেষ বিক্রয় সম্মেলন ও সাকিব আল হাসানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচয় পর্ব ৫ নভেম্বর, শনিবার আগারগাঁওয়ের শেরে বাংলা নগরের এলজিইডি ভবন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান, লিংক পেন এন্ড প্লাস্টিকস লিমিটেড, কলকাতার ডিরেক্টর রোহিত জালান, ইন্টারন্যাশনাল বিজনেস- প্রেসিডেন্ট ভিনয় মহেশ্বরী, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার তপন কুমার বাগচি, চয়েস গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাশিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লিংক ব্র্যান্ডের পণ্যসমূহ বাংলাদেশে বিপনণের ক্ষেত্রে অবদানের জন্য প্রতিষ্ঠানটির পরিবেশক ও বিক্রয় কর্মীদের কর্মদক্ষতার ভিত্তিতে পুরস্কৃত করে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান।
পরিচয় পর্ব অনুষ্ঠানে লিংক পেন এন্ড প্লাস্টিকস লিমিটেড, কলকাতার ডিরেক্টর রোহিত জালান বলেন, এটি সত্যিই আমাদের জন্য একটি আনন্দের বছর। লিংক পেনস্ ১৯৭৬ সালে খুবই ছোট পরিসরে যাত্রা শুরু করেছিলো। বহু বছর ধরে দীর্ঘ এ পথ চলার জন্য আমরা সবাই মিলে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছি, যা দেশের সর্ববৃহৎ ও জনপ্রিয় পেন ব্র্যান্ড হিসেবে আমাদের পরিণত করেছে।
ইত্তেফাক/এমএআর