বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে তিন নেতা আটক

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে তিন নেতাকে আটক করেছে পুলিশ। 
 
শনিবার বিকাল ৩টার দিকে বিএনপির কেন্দ্রীয় অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন- দলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ছাত্রদলের সহ-সভাপতি নাজমূল হাসান ও ছাত্রদলের উত্তরাঞ্চল ফোরামের সভাপতি শফিকুল ইসলাম। 
 
পল্টন থানার ওসি রফিকুল ইসলাম জানান, তাদের সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা আছে কিনা তা যাচাই-বাছাই করা হচ্ছে।
 
ইত্তেফাক/ইউবি