‘মিডিয়া ইউনিটি’ টিভি সংশ্লিষ্টদের নতুন সংগঠন

টেলিভিশন চ্যানেল বিনিয়োগকারী, টিভি সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন মিলে গঠিত হলো ‘মিডিয়া ইউনিটি’ নামের নতুন সংগঠন। বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু আহ্বায়ক, দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে সদস্য সচিব করে সংগঠনটি আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। 
 
রাজধানীর ঢাকা ক্লাবের স্কয়ার লাউঞ্জে ৫ নভেম্বর শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক মোজাম্মেল বাবু বলেন, ইলেক্ট্রনিক মিডিয়ার স্বার্থসংশ্লিষ্ট সকল বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা, এজেন্ডা সেটসহ অন্যান্য বিষয়ে কাজ করতেই এই সংগঠন। 
 
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নতুন এ সংগঠনটি ইলেক্ট্রনিক মিডিয়ার সঙ্গে জড়িত সকল অভিনয়শিল্পী, নির্মাতা, সাংবাদিক, বিনিয়োগকারী ও সম্প্রচারকারীসহ সবাই মিলে সংগঠনটি গড়ে তোলা হবে। শিগগিরই সংগঠনের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও জানানা তার।
 
বক্তব্য রাখেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম, রোকেয়া প্রাচী, নাট্যকার মাসুম রেজা, নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী, ডিরেক্টরস গিল্ডের সভাপতি গাজী রাকায়েত, অভিনয়শিল্পী সংঘের আহসান হাবিব নাসিমসহ অনেকে।
 
টিভি প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগকারী ও সংশ্লিষ্টরা অভিন্নভাবে নিজেদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 
 
ইত্তেফাক/এমএআর