ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, দলের সঙ্গে বেঈমানী করে কখনো জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবো না। যারা দল থেকে মনোনয়ন না পেয়ে দলের বিপক্ষে গিয়ে নির্বাচন করে তারা জাতীয় বেঈমান।
শনিবার সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার শাহজানী এম এ করিম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য। বর্তমান সরকার হতদরিদ্রদের নিয়ে কাজ করে যাচ্ছে।
সভায় ভারড়া ইউনিয়ন (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল করিম তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা খোরশেদ আলম বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, সমাজ সেবক আইয়ুব তালুকদার প্রমুখ।
এর আগে তারানা হালিম টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নাগরপুর (শাহজানী, আটাপাড়া, মারমা, ধলাই) চৌহালী যমুনা নদীর ভাঙন রক্ষায় ১২২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বেড়িবাঁধ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
ইত্তেফাক/ইউবি