দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীকাল রবিবারের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফর স্থগিত করা হয়েছে ।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন শনিবার বিকালে সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল টুঙ্গিপাড়া যাবেন না।
উল্লেখ্য, আগামীকাল রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাওয়ার কথা ছিল। তার এ সফরে কেন্দ্রীয় আওয়ামী লীগের নব-নির্বাচিত কমিটির নেতাদের উপস্থিত থাকার কথা ছিল। আওয়ামী লীগের ২০তম কাউন্সিলের পর এটা ছিল শেখ হাসিনার প্রথম টুঙ্গিপাড়া সফর।
ইত্তেফাক/ইউবি