ডোনাল্ড ট্রাম্পের ভাগ্য ভালই বলতে হবে। নির্বাচনের আগে তাকে বিজয়ী ঘোষণা করেছে চীনের এক জ্যোতিষী বানর। জ্যোতিষী বানরের ভবিষ্যদ্বাণী এটি।
‘জ্যোতিষরাজ’খ্যাত বানরটির নাম ‘গেতা’। চীনা এই শব্দের অর্থ ‘গিঁট’ বা ‘গেরো’। হিলারি ও ট্রাম্পের বিশাল দুটি ছবির পাশে দুটি কলা রেখে বেছে নিতে বলা হয় বানরটিকে। হলুদ শার্ট পরা গেতা ট্রাম্পের ছবির পাশের কলাটাই শুধু বেছে নেয়নি, তার ছবিতে চুমুও খেয়েছে।
বাকি ফলাফল এখন দেখার অপেক্ষা ! খবর এএফপি ও ওয়াশিংটন পোস্ট।
ইত্তেফাক/এমএআর