বাগেরহাটে নাশকতার পরিকল্পনার সময় দুই দফায় আটক ৮ জেএমবি সদস্য দক্ষিণাঞ্চলের ৫ জেলা নিয়ন্ত্রণ করত। বাগেরহাটে পুলিশের হাতে আটক হওয়া জঙ্গিদের কাছ থেকে পুলিশ এমন তথ্য পেয়েছে।
শনিবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় এ কথা বলেন।
আটককৃত ৮ জেএমবি সদস্য ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবান্দিতে এ পরিকল্পনার কথা প্রকাশ পায়।
পুলিশ সুপার বলেন, জেএমবির এই গ্রুপটি বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর ও যশোর জেলার আওয়ামী লীগ নেতা ও পুলিশকে টার্গেট করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। আওয়ামী লীগের দলীয় কোন্দলের সুযোগে ওই দলটির নেতাদের টার্গেট করেছে। এছাড়া পুলিশ, মাজারের খাদের ও তাবলিক জামাতের হুজুরও ( মুরুব্বি) এদের টার্গেট ছিল।
তিনি বলেন, নব্য জেএমবির এই গ্রুপটিতে রয়েছে আইটি বিশেষজ্ঞ। তারা নিজেদের মধ্যে যোগাযোগ করতে নিজস্ব সফ্টওয়্যার তৈরি করেছে।
ইত্তেফাক/ইউবি