এবার নাসিরনগর উপজেলার ভাইস চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ

 
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেবের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে শনিবার সন্ধ্যায় কে এই অগ্নিসংযোগ করেছে তা কেউ দেখেনি।
 
জানা গেছে, এ সময় অঞ্জন কুমার দেব বাড়িতে ছিলেন না। আগুনের মাত্রা বাড়ার আগেই বাড়ির লোকজন তা নিয়ন্ত্রণে আনেন। পুলিশ, র‌্যাব ও বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে।
 
এর আগে গত রবিবার ৫০/৬০টি হিন্দু পরিবারের বাড়িঘর ভাঙচুর ও বৃহস্পতিবার পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বেশ উত্তপ্ত রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর। সারাদেশে আন্দোলন কর্মসূচিও পালন করেছে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলগুলো।
 

ইত্তেফাক/এএম।