মাধবপুরে হামলার ঘটনায় আরো ৩ মামলা

মাধবপুরে মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনায় আরো তিনটি মামলা হয়েছে। 
 
শনিবার মাধবপুরের হরিশামা দাসপাড়া শিব মন্দিরের পক্ষে মনোরঞ্জন দাস বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ করে দেড়শ জনকে আসামি করে মামলা করেন। 
 
হরিশামা গোপাল জিউর আখড়া মন্দিরের পক্ষে অভিমুন্য পাল বাদী হয়ে ৩৪ জনের নাম উল্লেখ করে ৮০ জনকে আসামি করে মামলা করেছেন। খিলগাঁও মহাপ্রভু মন্দিরের পক্ষে হরিধন সরকার বাদী হয়ে অজ্ঞাতনামা দেড়শ জনকে আসামি করে মামলা করেছেন। 
 
এর আগে গত ৩১ অক্টোবর মাধবপুর বাজার মন্দির হামলার ঘটনায় অজ্ঞাতনামা আড়াইশ জনকে আসামি করে মামলা দায়ের করেছিলেন মাধবপুর থানার  এস আই গিয়াস উদ্দিন।
 
ইত্তেফাক/ইউবি