সারাদেশে নৌ চলাচল শুরু

সাগরে নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়া বিরাজ করায় গতকাল থেকে নৌ চলাচল বন্ধ থাকার পর আজ রবিবার সকাল থেকে তা চলাচল করতে শুরু করেছে।
 
রবিবার ভোরে সীতাকুণ্ড এলাকা দিয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে শুরু করেছে নিম্নচাপটি।
 
আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ দুর্বল হয়ে পড়ায় সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত নামিয়ে ফেলতে বলা হয়। এখন ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
 
অভ‌্যন্তরীণ নৌপথে ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ২ নম্বর সংকেত দেখাতে হবে বলা হয়েছে। 
 
উল্লেখ্য, বৈরী আবহাওয়ার কারণে শনিবার রাত ৮টা থেকে দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল বিআইডব্লিউটিএ।
 
 
ইত্তেফাক/এমআই