অর্থ আত্মসাতের মামলায় আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিংয়ের সাবেক পরিচালক মো. খবির উদ্দিন মিয়ার জামিন বাতিল করে এক সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্ম সমর্পণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেতে ঢাকা সিএমএমকে নির্দেশ দেয়া হয়েছে। দুদকের এ সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ রবিবার এ নির্দেশ দেন।
গত ২১ আগস্ট পল্টন থানায় খবির উদ্দিন মিয়াসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এতে ৭৩ কোটি টাকা আত্মসাতের কথা বলা হয়েছে।
গত ৫ অক্টোবর হাইকোর্ট তার জামিন মঞ্জুর করে। এই জামিন আদেশ বাতিল চেয়ে আপিল বিভাগে আবেদন করে দুদক। দুদকের পক্ষে খুরুশিদ আলম খানেএবং খবির মিয়ার পক্ষে বাসেত মজুমদার ও শম রেজাউল করিম শুনানি করেন।
ইত্তেফাক/এমআই