নাসিরনগরে হামলার প্রতিবাদে মানববন্ধন

 
নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে, মন্দিরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে নাসিরনগর উপজেলা পরিষদের সামনে রবিবার সকালে মানববন্ধন করা হয়েছে।
 
সচেতন হিন্দু নাগরিক সমাজের ও পূজা উদযাপন কমিটির ব্যানারে স্থানীয়রা মানববন্ধনে অংশ নেয়। সকাল সাড়ে ১১ টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
 
নাসিরনগরে হিন্দু পরিবারের ওপর হামলা ও তাদের বাড়িঘর,মন্দির ভাংচুরের তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, সাবেক ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, পূজা উদযাপন কমিটির সভাপতি কাজল জ্যোতি দত্ত, অরুন জ্যোতি ভট্রাচার্য প্রমূখ।
 
ইত্তেফাক/আরএ