পাবনার আটঘরিয়ায় অস্ত্র-গুলিসহ একাধিক মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে পুলিশ ষাটগাছা এলাকায় অভিযান চালিয়ে একটি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি, দুইটি রামদাসহ আবুল কালাম আজাদকে (৩৫) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজাদ ষাটগাছা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
আটঘরিয়া থানার ওসি ফারুক আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে উপজেলার একদন্ত ইউনিয়নের ষাটগাছা গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রগুলিসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আটঘরিয়া থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
ওসি আরো জানান, আজাদ দীর্ঘদিন পলাতক ছিলেন। রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে