নতুনত্ব থাকা চাই সকল কাজেই, এমনকি প্রিয়তমাকে 'মনের কথা' প্রকাশের ধরনেও। প্রেমের প্রস্তাব আর পাঁচজনের থেকে আলাদা হলে তা স্মরণীয় হয়ে থাকে সারা জীবনই।
এই ভাবনাকে মাথায় রেখে কুমিরকে সাক্ষী মেনে প্রেমিকাকে প্রেমের প্রস্তাব দিয়েছেন এক প্রেমিক! ঘটনাটি ঘটিয়েছেন বিলি কোলেট নামে অস্ট্রেলিয়ার 'রেপ্টাইল পার্কে'র এক কর্মী।
১০ বছর ধরে সাপের পার্কটিতে কাজ করছেন বিলি কোলেট। তিন বছর ধরে সিয়োভান নামে এক তরুণীর সঙ্গে তার পরিচয়। কিন্তু জুতসই পদ্ধতি খুঁজে না পাওয়ায় তরুণীকে মনের গোপন কথাটা জানাতে পারছিলেন না কোলেট। অবশেষে সিয়োভানকে চমকে দিয়ে এলবিস নামে ১৫ ফুট লম্বা এক হিংস্র কুমিরের সামনে প্রেমের প্রস্তাব দেন তিনি।
এভাবে প্রেম নিবেদন করতে গিয়ে প্রথমে খাবারের লোভ দেখিয়ে কুমিরকে ডাঙায় তোলেন কোলেট। তারপর সেটির সামনেই বান্ধবীর আঙুলে পরিয়ে দেন আংটি।
ইত্তেফাক/এএম