সাতজনকে হত্যার বিষয়ে মার্কিন নাগরিকের স্বীকারোক্তি

সাতজন মানুষকে হত্যার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার নাগরিক টড কহলেপ। তার মালিকানাধীন সম্পত্তিতে কুকুরের মতো বেধে রাখা এক নারীকে খুঁজে পাওয়ার পরে তাকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছিল। 

 
কহলেপের জায়গায় একটি লোহার কন্টেইনার থেকে উদ্ধার হওয়া কালা ব্রাউন নামের ওই নারী গত আগস্ট থেকে নিখোঁজ ছিলেন।  ওই ব্যক্তি ২০০৩ সালে একটি মোটরসাইকেলের দোকানে চারজনকে হত্যার বিষয়টি স্বীকার করেন।  এছাড়া তার দেখিয়ে দেয়া জায়গা থেকে আরো দুটি মৃতদেহ উদ্ধার করা হয়। 
 
স্বীকারোক্তিটা এমন সময়ে আসলো যখন পুলিশ জানিয়েছে, তার ১০০ একরের সম্পত্তিতে শুক্রবার কালা ব্রাউনের প্রেমিক চার্লি কারভারের মৃতদেহ খুঁজে পাওয়া গেছে।  ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, তাকে কয়েকবার গুলি করে হত্যা করা হয়।  
 
IMG0
 
গত আগস্ট মাসের ৩১ তারিখ থেকে কালা ব্রাউন ও চার্লি কারভার নিখোঁজ ছিলেন।  জীবিত উদ্ধার হওয়া কার্লা ব্রাউন পুলিশ কর্মকর্তাদের জানিয়েছেন, অভিযুক্ত তার প্রেমিককে গুলি করে হত্যা করেছে। 
 
কহলেপের বাড়ি থেকে সাইলেন্সারযুক্ত নাইন এমএম পিস্তল, বেশ কয়েক ধরণের বন্দুকসহ অগণিত গুলি উদ্ধার করেছে পুলিশ।  বিবিসি।
 
ইত্তেফাক/এসএসএ