এম আর খানের মৃত্যুতে বিমানমন্ত্রীর শোক

চিকিৎসক, জাতীয় অধ্যাপক ও সমাজ সেবক প্রফেসর এমআর খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
 
রবিবার এক শোক বার্তায় তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তার রুহের মাগফেরাত কামনা করেন।
 
তিনি বলেন, চিকিৎসা সেবাকে মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে এবং মানুষের কল্যাণে আমৃত্যু নিরন্তর কাজ করেছেন। মানুষের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং তাঁকে অমর করে রাখবে। মৃত্যুঞ্জয়ী এ গুণী চিকিৎসক আমাদের নিরন্তর প্রেরণার উৎস হয়ে থাকবেন।
 
ইত্তেফাক/এমআর/এমএইচ