বাবার সঙ্গে পদ্মা নদীতে ইলিশ ধরতে গিয়ে সুহান (৪) নামে এক শিশু মারা গেছে।
রবিবার সকালে মাছ ধরার ট্রলারের ইঞ্জিনের হুইলে জড়িয়ে তার মৃত্যু হয়। সুহান ঢাকার দোহারের নারিশা জুয়ার এলাকার শহন মিয়ার ছেলে।
শহন মিয়া জানান, রবিবার সকালে সুহান পদ্মায় মাছ ধরতে যাওয়ার জন্য বায়না ধরেছিল। বাধ্য হয়ে তাকে নিয়ে মাছ ধরতে যায়। সুহান ট্রলারের হাল ধরে বসে ছিল। এক পর্যায়ে ট্রলারের হাল থেকে ছিটকে জালসহ ইঞ্জিনের হুইলে জড়িয়ে যায় সুহান। এতে তার মৃত্যু হয়।
ইত্তেফাক/ইউবি