ঈদ উল আযহা উপলক্ষে ‘স্যাকরিফাইস স্টোরি কনটেস্ট’ বিজয়ীদেরকে পুরস্কৃত করেছে ইলেকট্রনিক্স পণ্যের ব্র্যান্ড ‘ভিশন’। গত অক্টোবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ প্রতিযোগিতার জন্য লেখা আহ্বান করা হয়েছিল।
দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০ হাজার প্রতিযোগী তাদের প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়া ত্যাগের গল্প নিয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
ভিশনের ব্র্যান্ড ম্যানেজার মোহিত চক্রবর্তী জানান, এ আয়োজনের মূল লক্ষ্য ছিল মানব জীবনে ত্যাগের মহিমা ও প্রসন্নতা তুলে ধরা। তিনি বলেন, ত্যাগের এ গল্পগুলো নিয়ে উদ্দীপনামূলক প্রামাণ্য চিত্র বানানো হবে।
বৃহস্পতিবার প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে সেরা দশ বিজয়ীর হাতে ফ্রিজ, এয়ার কুলার, রাইস কুকার ও আয়রন তুলে দেয়া হয়। ময়মনসিংহের ফাবলিহা সিথী প্রতিযোগিতায় প্রথম হয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে গাইবান্ধার মজিবর রহমান ও শেরপুরের মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে ভিশন এর ব্র্যান্ড ম্যানেজার রাকিব আহমেদ, প্রাণ-আরএফএল গ্রুপের হেড অফ ডিজিটাল মিডিয়া আজিম হোসেন ও বাজুকা ডিজিটালের সিইও সাব্বির আহমেদ উপস্থিত ছিলেন।
ভিশন ইলেকট্রনিক্সের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, ওভেন, রাইস কুকার, ফ্যান, আয়রনসহ যাবতীয় হোম অ্যাপ্লায়েন্স এখন সারাদেশে পাওয়া যাচ্ছে।
ইত্তেফাক/এমএইচ