টয়লেটের সামনে বসে ছবি পোস্ট করে শুভ সকাল জানালেন অক্ষয় কুমার! নাহ মিথ্যা কোন খবর না, সত্যি সত্যি টয়লেট থেকেই ছবি পোস্ট করেছেন সম্প্রতি দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে ট্যুর শেষ করে আসা বলিউড সুপারস্টার অক্ষয় কুমার।
টয়লেট তো অবশ্যই, আবার তার সামনে সেলফি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করেছেন এ মাঝ বয়সী নায়ক। কেন প্রশ্নের জবাব শুনতে চান পাঠকরা?
অক্ষয়ের আসছে সিনেমা ‘টয়লেট এক প্রেম কথা’-র শুটিং শুরু হয়ে গেছে। আর এই চলচ্চিত্রের প্রথম দৃশ্যের শুটিং হয়েছে টয়লেটেই। একটু চমকে দিতেই এমন ছবি পোস্ট করেছেন অক্ষয়।
অক্ষয়ের সঙ্গে এখানে অভিনয় করছেন ভূমি পেডনেকার।
IMG0
ছবিটি পোস্ট করে অক্ষয় লিখেছেন, ভূমি আর আমার তরফ থেকে সুপ্রভাত। টয়লেট এক প্রেম কথা-র সেট থেকে এই ছবি পাঠাচ্ছি। সবার কাছ থেকে শুভ কামনা চাইছি।
ইত্তেফাক/এমএআর