সীতাকুণ্ডে স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেফতার

সীতাকুণ্ডে স্ত্রীর হত্যার দায়ে স্বামী শাহ আলমকে রবিবার বিকালে গ্রেফতার করেছে পুলিশ। 
 
জানা যায়, ছলিমপুর ইউনিয়নের দক্ষিণ ছলিমপুর আছসার মাঝির বাড়ির বাসিন্দা শাহ আলমের স্ত্রী রুবিনা আক্তার (২৮)  শনিবার আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য চমেক মর্গে প্রেরণ করে। 
 
এ ঘটনায় নিহতের ভাই রুবেল বাদী হয়ে রুবিনাকে নির্যাতনের অভিযোগে পাঁচজনের নাম উল্লেখ করে রবিবার সীতাকুণ্ড থানায় মামলা করেন। পুলিশ রবিবার আলমকে গ্রেফতার করে।
 
ইত্তেফাক/ইউবি