ঝিনাইদহের হরিণাকুণ্ডুর উপজেলার নিত্যনন্দপুর গ্রাম থেকে নিখোঁজের চারদিন পর জোবায়ের হোসেন (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে বাড়ির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। জোবায়ের নিত্যনন্দপুর গ্রামের মধু সরদারের ছেলে।
মধু সরদার জানান, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে খেলা করার সময় তার লেলে নিখোঁজ হয়। কোথাও খুজে না পেয়ে হরিণাকুণ্ডু থানায়ত জিডি করা হয়। রবিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়।
হরিণাকুণ্ড থানার ওসি মাহতাব উদ্দিন বলেন, শিশুটির লাশ পুকুরের পানি থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে হত্যা করা হয়েছে নাকি সে পানিতে ডুতে মারা গেছে ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
ইত্তেফাক/ইউবি