>> রিয়াজ হোসাইন
পড়াশোনার পাশাপাশি সফটস্কিল ট্রেনিং গড়ে তুলতে পারে একজন দক্ষ মানুষ, যারা কাজ করবে দেশ ও নিজেকে গড়তে। ২০১৭ থেকে পরিচালনা শুরু করে আইডল ফোকাস চেষ্টা করে যাচ্ছে সেই লক্ষ্যে কাজ করে যেতে। প্রতিষ্ঠাতা বিপ্লব কান্তি দাস বলেন, ‘আইডল ফোকাস শুধু ট্রেনিং নয়, পাশাপাশি তাদের মানসম্মত ক্যারিয়ার ইভেন্টের মাধ্যমে অল্পতেই মানুষের মাঝে স্থান করে নিয়েছে।’ এছাড়া তিনি আরও বলেন, ‘আপনি যদি একটু তাকিয়ে দেখেন আপনার আশপাশে অনেকেই কিন্তু ভাল ভাবেই কাজ করে যাচ্ছেন। যারা পাচ্ছেন তার অন্যতম একটি কারণ হলো সফটস্কিল, যার মাধ্যমে একজন ফ্রেশ গ্র্যাজুয়েট জীবনের কর্মস্থলে ঢুকে থাকে। আইডল ফোকাস দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরি করতে, যেখানে ব্যবসা নয়; মূল লক্ষ্য তরুণদের চাকরির বাজারের জন্য প্রস্তুত করা, সঠিক দিকনির্দেশনা ও ট্রেনিং দেওয়া।
‘যেকোনো প্রতিষ্ঠানই এমন মানুষ চায়; যারা একাগ্রতার সঙ্গে, সঠিক চিন্তাশক্তির মাধ্যমে, যথাযথ সময়ের মধ্যে ও প্রতিষ্ঠানের লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে। এই গুণগুলো একজন ছাত্রছাত্রীর প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন ট্রেনিং, সেমিনার ও ওয়ার্কশপের মাধ্যমেই তৈরি হয়, কারণ অভিজ্ঞতাসম্পন্ন ট্রেনার দ্বারা সকল ট্রেনিং কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে।’
বিপ্লব কান্তি দাস বলেন, ‘আপনি চিন্তা করতে পারেন, কেন করবেন ট্রেনিং? আমাদের উত্তর একটাই, আর তা হলো—আপনার নিজের জন্য, নিজের পরিবারের জন্য ও নিজের ক্যারিয়ারের জন্য। ছাত্রজীবন থেকেই যদি স্কিল ডেভেলপমেন্টে আপনি এগিয়ে থাকেন, তাহলে পড়াশোনার সঙ্গে সঙ্গে অনেক কিছুই অর্জন হয়ে যায়, যা আপনার সিভির ওজন বৃদ্ধি করে, আপনাকে গড়ে তুলতে সাহায্য করে দক্ষ মানবসম্পদ হিসেবে। এই লক্ষ্যে আইডল ফোকাস প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এর মধ্যে রয়েছে—লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট (২ মাস, ৮টি ক্লাস), ইভেন্ট ম্যানেজমেন্ট (১ মাস, ৮টি ক্লাস), আইইএলটিএস কোর্স (৩ মাস, ১২টি ক্লাস), ইংলিশ স্পোকেন অ্যান্ড প্রেজেন্টেশন (২ মাস, ১৬টি ক্লাস), নিউজ ও প্রোগ্রাম উপস্থাপনা (২ মাস, ১২টি ক্লাস) মাইক্রোসফট অফিস প্যাকেজ (২ মাস, ১৬টি ক্লাস), গ্রাফিক্স ডিজাইন (২ মাস, ১৬টি ক্লাস), ওয়েব ডিজাইন (২ মাস, ২৪টি ক্লাস)।’ বিস্তারিত জানতে যোগাযোগের ঠিকানা : idolfocus.com
ভবিষ্যত্ লক্ষ্য সম্পর্কে বিপ্লব কান্তি দাস বলেন, ‘এই কোর্সগুলোর মাধ্যমে আমরা আমাদের সর্বোচ্চ গাইড লাইন দিয়ে প্রত্যেক শিক্ষার্থীকে যথাযথভাবে তৈরি করতে সংকল্পবদ্ধ। তার পাশাপাশি আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হলো প্রতিটি শিক্ষার্থীকে তার নির্ধারিত কোর্স অনুযায়ী সম্পূর্ণ ধারণা দেওয়া এবং তাকে হাতে কলমে দক্ষ হিসেবে গড়ে তোলা।’