নাসিরনগরের ঘটনায় বাড়ি-বাড়ি তল্লাশি, আরো ২১ জনকে আটক

 
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু বাড়ি ও মন্দিরে হামলার ঘটনায় রবিবার রাতে বিভিন্ন স্থান থেকে আরো ২১ জনকে আটক করা হয়েছে। 
 
গত শুক্রবার দিবাগত রাত থেকে সোমবার ভোর পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়ি বাড়ি অভিযান চালিয়ে ভিডিও ফুটেজের ভিত্তিতে এ পর্যন্ত ৭৪ জনকে আটক করেছে। পুলিশ বলছে, তাদের সাড়াঁশি অভিযান অব্যাহত থাকবে।
 
এদিকে উপজেলার বিভিন্ন গ্রামের পুরুষরা গ্রেফতার আতংকে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। নারীরাও রয়েছেন আতংকে। 
 
নাসিরনগর থানার নবাগত ওসি আবু জাফর জানান, এ পর্যন্ত বিভিন্ন গ্রাম থেকে মোট ৭৪ জনকে করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
 
 
ইত্তেফাক/কেকে