চীনের সাংহাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯

চীনের সাংহাই এক্সপ্রেসওয়েতে পৃথক দুটি সড়ক ঘটনায় ৯ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে ৪৩ জন। 
 
আজ সোমবার সাংহাইয়ের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গত রাত থেকে ভারি তুষারপাতের কারণে সেখানে ভালো করে সড়ক দেখা যাচ্ছিল না। এ সময় চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে এসব দুর্ঘটনার শিকার হন।
 
 
ইত্তেফাক/এমআই