সিরাজগঞ্জে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

 
সিরাজগঞ্জ সদর উপজেলার ছানগাছা এলাকায় অভিযান চালিয়ে ৩শ ২৫পিস ইয়াবাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২। আটক সানোয়ার হোসেন (৪৫) সদর উপজেলার ঘুপিরপাড়া গ্রামের শুকুর আলী ফকির স্বাধীনের ছেলে।
 
রবিবার বিকাল পৌনে ৫টায় সদর উপজেলার ছানগাছার শিমলা ডিগ্রী কলেজ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
 
রবিবার রাত ১০টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, সহকারী পুলিশ সুপার মো. হাসিবুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন ছানগাছা গ্রামস্থ শিমলা ডিগ্রী কলেজ এলাকায় চালানো হয়। এ সময় সানোয়ার হোসেনকে ৩২৫ পিস ইয়াবা, দুই হাজার টাকা ও দুইটি মোবাইল ফোনসহ হাতেনাতে আটক করা করা হয়। 
 
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান। 
 
 
ইত্তেফাক/কেকে