আমরা জানি মিউজিয়ামে পুরানো জিনিসপত্র ঠাঁই পায়। আর এসব জিনিস দেখতে লোকে ভিড় জমায়। তবে সম্প্রতি নিউইয়র্কে ‘পপ-আপ মিউজিয়াম’ নামে আইসক্রিমের একটি মিউজিয়াম করা হয়েছে৷ সেখানে একটি চকোলেট পুল রয়েছে যেখানে আপনি সাতার কাটতে পারবেন। এবং মনে যতটা চায় খেতে পারবেন। শিশুদের জন্য তো এই মিউজিয়ামটি আদর্শ৷
বিভিন্ন রকম এবং স্বাদের এসব আইসক্রিম ঠাণ্ডা ডেজার্ড মেন্যু হিসেব অতুলনীয়। এখানে রয়েছে চকোলেট ফাউন্টেন। ছোট শিশুরা প্রজেক্টরে দেয়াল থেকে বেয়ে পড়া আইসক্রিমের ভিডিও দেখে আনন্দিত হয়। শুধু তা-ই নয়। এ দৃশ্য বড়দেরকেও আইসক্রিম খাওয়ার প্রতি লোভ বাড়িয়ে দেয়। IMG0
নানা ঘ্রাণ ও স্বাদে এসব আইসক্রিম দর্শনার্থীদের মন ভরে তুলে। এই মিউজিয়ামে দর্শনার্থীদের জন্য বিনামূল্যে আইসক্রিম খাওয়ার ব্যবস্থা রয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ