সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম বলেছেন, 'নাসিরনগরে হামলায় জড়িত প্রকৃত দোষীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে। তবে সাধারণ নিরীহ মানুষ যেন কোনো হয়রানির শিকার না হয়, সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে।'
আজ সোমবার দুপুরে নাসিরনগরে হামলার ঘটনাস্থল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
তাজুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক।সরকার এ সম্পর্কে অত্যন্ত সজাগ ও তৎপর রয়েছে। এ ন্যাক্কারজনক ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত। একটি মহল অপপ্রচার চালিয়ে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার গভীর ষড়যন্ত্র করছে।
এর আগে তাজুল ইসলাম দুপুর ১২ টার দিকে হেলিকপ্টার যোগে নাসিরনগরে পৌঁছেন। এরপর তিনি হামলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
ইত্তেফাক/কেকে